তানোরে নারী মাদক ব্যবসায়ীসহ আটক ৩

আপডেট : ১০ নভেম্বর ২০১৯, ২২:০৫

তানোরে এক নারী মাদকব্যবসায়ীসহ ৩জনকে আটক করেছে পুলিশ। রবিবার বিকেলে তাদেরকে আদালত থেকে জেল হাজতে পাঠানো হয়েছে।

আটককৃত নারী মাদক ব্যবসায়ী হলেন নাচোল উপজেলার দক্ষিণ সগুনা মালকান্দর গ্রামের মৃত-জিড়ন মন্ডলের স্ত্রী মর্জিনা বেগম (৪০)। উপজেলার ঝিনাইখোর গ্রামে অভিযান চালিয়ে ৩০গ্রাম গাঁজাসহ ওই নারীকে আটক করেন পুলিশ।

এদিকে তানোর পৌর এলাকার জিওল গ্রামের মৃত সেকেন্দার আলীর মাদকসেবী ছেলে শাহজামালকে (২৯) মদ্যপান অবস্থায় হাতেনাতে আটক করে পুলিশ। এছাড়া পৌর এলাকার রায়তন গ্রামের মৃত- ওসমান আলীর ছেলে ওয়ারেন্টভূক্ত আসামি কুরমান আলীকে (৩৫) আটক করে পুলিশ।

এনিয়ে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলামের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে এক নারী মাদক ব্যবসায়ীসহ ৩জনকে আটক করে আজ আদালতে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/আরকেজি