সৈনিক দিবস উপলক্ষে আজ যুক্তরাষ্ট্র দূতাবাস বন্ধ

আপডেট : ১১ নভেম্বর ২০১৯, ০০:২৫

আমেরিকান সৈনিক দিবস উপলক্ষে আজ সোমবার যুক্তরাষ্ট্র দূতাবাস, কনস্যুলার সেকশন, পাবলিক অ্যাফেয়ার্স সেকশন, আর্চার কে. ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি এবং স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টার বন্ধ থাকবে। আমেরিকান সৈনিক দিবস আমেরিকার জাতীয় ছুটির দিন। 

তবে আমেরিকান নাগরিকদের জন্য জরুরি সেবা প্রদান করা হবে। এজন্য তারা ৫৫৬৬-২০০০ নম্বরে ফোন করে কর্তব্যরত কর্মকর্তাকে চাইতে পারেন।

ইত্তেফাক/আরকেজি