সারার আউটলেট এখন মোহাম্মাদপুরে

আপডেট : ১১ নভেম্বর ২০১৯, ১৯:১৭

স্নোটেক্স গ্রুপের লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা’-এর তৃতীয় আউটলেটের শুভ উদ্বোধন হলো রাজধানীর মোহাম্মাদপুরের রিং রোডে। শার্ট, এথনিক টপস, এক্সক্লুসিভ পার্টি টপস, শাড়ি, নিট টি-শার্ট, লেগিংস, ডেনিম, লন, শ্রাগস, পালাজ্জো ফর লেডিস অ্যান্ড গার্লস, জিন্স ফর মেনজ অ্যান্ড বয়েজ, পোলো টি-শার্ট, পাঞ্জাবিসহ আরো নানা পোশাকের সমাগমে সজ্জিত হয়েছে সারা। এছাড়াও আসন্ন শীতকালকে লক্ষ্য রেখে ব্যান্ডটি নিয়ে আসছে জ্যাকেট এবং শীতকালীন পোশাকের বিশেষ আয়োজন। উদ্বোধনী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারা লাইফস্টাইল ও স্নোটেক্সের ব্যবস্থাপনা পরিচালক এসএম খালেদ, পরিচালক শরীফুন নেসা, জনপ্রিয় মডেল ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা এবং চিত্রনায়ক মামনুন হাসান ইমনসহ আরও অনেকেই।