মাটন কাঠি কাবাব

আপডেট : ১১ নভেম্বর ২০১৯, ১৯:১৭

 

উপকরণ :খাসির মাংস কিমা ১ কেজি, টক দই ১ কাপ, আদা বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ২ টেবিল চামচ, ধনে পাতা কুচি ৩ টেবিল চামচ, পুদিনা পাতা কুচি ২ টেবিল চামচ, দারুচিনি গুঁড়া ১ চা চামচ, এলাচ গুঁড়া ১/২ চা চামচ, ধনে গুঁড়া ১ টেবিল চামচ, জিরা গুঁড়া ১ টেবিল চামচ, জয়ফল জয়ত্রী গুঁড়া ১/২ চা চামচ, গোল মরিচের গুঁড়া ১/২ চা চামচ, ব্রেডগ্রাম ১ কাপ, লবণ স্বাদমতো, কাবাব কাঠি ১০-১২টি।

প্রণালি :প্রথমেই মাংস ভালো করে ধুয়ে কিমা করে নিতে হবে। অন্য একটি পাত্রে সব মসলা দিয়ে ৩০-৩৫ মিনিট কিমাগুলো ম্যারিনেট করে নিতে হবে। এবার ম্যারিনেট করা মাংসগুলো লোহার শিকে গেঁথে গেঁথে কয়লার আগুনে ঝলসে নিতে হবে। হয়ে গেল গরম গরম মজাদার মাটন কাঠি কাবাব।