মাছে-ভাতে বাঙালি মানেই আমাদের খাবারের মেন্যুতে থাকতে হবে মাছের সুস্বাদু কোনো পদ। গ্রীষ্ম, বর্ষা কিংবা শীত সবসময়ই পাওয়া যায় নানা স্বাদের মাছ। এবারের আয়োজনে এমন মাছের ৩ পদের রেসিপি দেওয়া হলো—
টমেটো কুচিতে
পাবদা মাছ ভুনা
উপকরণ :পাবদা মাছ ৫টি, টমেটো কুচি ১ কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, ধনে গুঁড়া ১ চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, (সমান), কালিজিরা সিকি চা চামচ, ধনে পাতা কুচি ২ টেবিল চামচ, কাঁচা মরিচ ৪-৫টি, লেবুর রস ১ টেবিল চা চামচ, তেল পৌনে ১ কাপ, লবণ পরিমাণমতো।
প্রণালি :মাছ কেটে ধুয়ে লবণ ও লেবুর রস মেখে ১৫/২০ মিনিট রাখুন। এবার মাছ পুনরায় ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিন। এবার এতে সামান্য হলুদ ও লবণ মেখে হালকাভাবে ভেজে নিন। এবার কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিন। পেঁয়াজ নরম হলে কালোজিরার ফোড়ন দিন। এবার জিরা বাদে সব মসলা দিয়ে কষিয়ে টমেটো কুচি দিন। এবার লবণ ও পরিমাণমতো পানি দিয়ে তাতে মাছগুলো বিছিয়ে দিন। মাছ প্রায় হয়ে এলে জিরা গুঁড়া, কাঁচা মরিচ দিয়ে ঢেকে ৭/৮ মিনিট পর মাখা মাখা হলে ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে পরিবেশন ডিশে ঢেলে নিন।
