উপকরণ :গলদা চিংড়ি ৬টি, পেঁয়াজ বাটা আধা চামচ, আদা-রসুন বাটা ১ চা চামচ, তন্দুরী মসলা ১ টেবিল চামচ, তেল আধা কাপ, লেবুর রস ১ টেবিল চা চামচ, চিনি ১ চিমটি, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, বাটার ২ টেবিল চামচ।
প্রণালি :চিংড়ি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। মাছ বাদে তেলসহ সব উপকরণ একসাথে ভালো করে মেখে নিন। এবার মাছ দিয়ে মসলা ভালো করে মেখে নিন। এবার শিকে বা শাসলিকের কাঠিতে গেঁথে কয়লার আগুনে বা গ্যাসের চুলার আগুনে ঝলসে নিন। মাঝে একবার বাটার ব্রাশ করে নিন। এবার ফ্রাইপ্যানে বাকি বাটার দিয়ে গরম হলে মসলা ভুনে মাছের উপর ঢেলে দিন। এবার পরিবেশন ডিশে ঢেলে চিংড়ি সাজিয়ে দিন।
