রাজধানীর মিরপুরের রূপনগরে বেলুনে গ্যাস ভরানোর সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আহত স্কুলছাত্র শিশু মিজান না ফেরার দেশে পাড়ি জমিয়েছে। প্রায় ১২ দিন আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) চিকিত্সাধীন থাকার পর গত শনিবার রাত ১২টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিত্সকেরা শিশু মিজানকে মৃত ঘোষণা করেন। গত ৩০ অক্টোবর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর শিশু মিজানের পেটের নাড়িভুঁড়ি বেরিয়ে যায়। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় এ নিয়ে মৃতের সংখ্যা সাতে দাঁড়াল।
