আরিফুর রহমান
শিক্ষাজীবনের পর প্রায় সকলের স্বপ্ন থাকে ভালো একটি চাকরির। নতুন জীবনের চাওয়া-পাওয়ার সূচনা হয় কর্মজীবনের মাধ্যমে। একটি ভালো চাকরি, সম্মানজনক বেতন, জীবনের নতুন নতুন স্বপ্নগুলো ডাল-পালা ছড়ায়। কর্মক্ষেত্র অনুকূল হলেই ক্যারিয়ারে আসবে সফলতা। বাস্তব জীবনের সিঁড়িগুলো ডিঙ্গানো সহজ হবে। ক্যারিয়ারের এই সফলতা সহজেই ধরা দেয় না। এজন্য প্রয়োজন প্রজ্ঞা, মেধা, মননশীল প্রতিভা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন। আপনি সবেমাত্র চাকরি পেয়েছেন, কর্মজীবনে পা ফেলেছেন; নতুন পরিবেশে নতুন মানুষজন। সবই কেমন যেন অজানা-অচেনা। ধীরে ধীরে সবকিছুর সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করছেন। হয়তো ভাবছেন, কর্মক্ষেত্রে মনোযোগ দিয়ে কাজ করলেই ক্যারিয়ারের সোপান বেয়ে তরতর করে ওপরে উঠে যাবেন। এই সব সাত-পাঁচ না ভেবে মন স্থির করে কৌশলী হোন। কর্মক্ষেত্রের পরিবেশ ও পরিবার সর্ম্পকে অবগত হোন। নিজের নির্ধারিত কাজটি মনোযোগ সহকারে নিখুঁতভাবে করুন। বসের নির্দেশনা মেনে চলুন। আবার দুয়েক-বছর চাকরির অভিজ্ঞতা থাকলেই যে কর্মক্ষেত্রে আপনার উন্নতি নিয়ে আর কোনোরকম চিন্তা করতে হবে না, বিষয়টি এমন নয়। অভিজ্ঞ কর্মজীবীদেরও নিজের কর্মক্ষেত্র নিয়ে ভাবতে হবে; সেখানকার পরিবেশ-পরিস্থিতির সাথে যেভাবে এতদিন মানিয়ে নিয়ে এসেছেন, তা বজায় রাখতে হবে। সেটা না পারলে বেশিদূর এগিয়ে যাওয়া সম্ভব নাও হতে পারে।
ক্যারিয়ারকে অনেক দূর নিয়ে যেতে
স্বপ্নের ভবিষ্যত্ গড়তে এমন অনেক কিছুই জানা থাকলে সেটা কাজে লাগবে। তেমন কিছু টিপস দেখে নিন—
n সফল ক্যারিয়ার গড়তে নিজের কাজের ওপর জোর দিন।
n আপনার এতদিনের অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে কর্মস্থলে যে দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে, সেটি সঠিকভাবে পালন করুন।
n কর্মক্ষেত্রের যেকোনো সমস্যা সমাধানের যোগ্যতা দেখাতে পারাই আপনাকে অনেক দূর নিয়ে যাবে। অন্য কোনো উপায়ে বেশিদিন টিকে থাকা সম্ভব নয়।
n বসের কাছে সব সমস্যার সমাধান রয়েছে এমনটি ভুল ধারণা।
n দুই বছরের কম অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিরা প্রায়ই নানা সমস্যা নিয়ে বসের সামনে হাজির হন। এ ক্ষেত্রে মনে রাখবেন সহকর্মী হিসেবে আপনার বস আপনার কাছ থেকে সমাধান চান, কেবল সমস্যার কথা শুনতে কারোই ভালো লাগার কথা নয়। কাজেই নিজে নিজে চিন্তা করে সমস্যার কিছু সম্ভাব্য সমাধান নিজেও প্রস্তাব করুন। সেগুলো কার্যকরী হলে এবং বস তা গ্রহণ করলে সেটা আপনার জন্য অত্যন্ত ইতিবাচক হয়ে আসবে।
n বস কাজে সন্তুষ্ট হলে আপনার জীবন সমৃদ্ধ হবে।
নতুনদের প্রতি অনুরোধ থাকবে এমন প্রতিষ্ঠানে যোগ দিন যেখানে কিছু শিখতে পারবেন এবং চাকরিই আপনার দক্ষতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে।
