>> মিঠু মোস্তাফিজ
রোমাঞ্চকর-আকর্ষণীয় ক্যারিয়ার নিয়ে ভবিষ্যত্ গড়ার লক্ষ্যে নতুন প্রজন্মের আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বা বিমান প্রকৌশল। বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের জন্য এভিয়েশন সেক্টরে ক্যারিয়ার গঠনের রয়েছে অপার সম্ভাবনা। এসএসসি, ‘ও’ লেভেল, দাখিল, সমমান পাসের পরেই একজন শিক্ষার্থী পড়াশোনা শুরু করতে পারে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। বিটেক লেভেল-৩ ন্যাশনাল ডিপ্লোমা ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামটি যুক্তরাজ্যের স্বনামধন্য শিক্ষাবোর্ড পিয়ারসন ইউকের অধীনে পরিচালিত একটি অ্যাডভান্সড ডিপ্লোমা প্রোগ্রাম, যার মাধ্যমে মাত্র চার বছরেই একজন শিক্ষার্থী ব্যাচেলর, অর্থাত্ গ্র্যাজুয়েশন সম্পন্ন করে পারে। উক্ত বিটেক লেভেল-৩ এবং লেভেল-৫ ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামটি বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লন্ডনের পরীক্ষক ও মূল্যায়ন পরিষদ দ্বারা গঠিত ব্রিটিশ সরকার নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানসমূহের কারিগরি শিক্ষা এবং প্রশিক্ষণ মানদণ্ডের সমতা প্রদানকারী সহায়ক সংস্থা বিসনেস টেকনোলজি এডুকেশন কাউন্সিল বিটেক কর্তৃক অনুমোদিত। শিক্ষার্থী বিটেক লেভেল-৫ হায়ার ন্যাশনাল ডিপ্লোমা ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামটি এদেশে শুরু করে বিমান মেরামত ও রক্ষণাবেক্ষণে প্রকৌশল বিদ্যায় পারদর্শী হতে চাইলে পরবর্তী তৃতীয়, চতুর্থ বছর ফ্লাইট স্কুল ইন্টারন্যাশনাল ফিলিপিনসে সম্পন্ন করত পারে। এ উচ্চশিক্ষার মাধ্যমে শিক্ষার্থী হতে পারে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসোসিয়েটেড, সিভিল এভিয়েশন অথরিটি অব ফিলিপাইন অনুমোদিত বিমান ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রিধারি একজন দক্ষ এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারিংয়ে (এমই) লাইসেন্সড ইঞ্জিনিয়ার। এইচএসসি পাসের পর শতভাগ শিক্ষাবৃত্তিসহ অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আর্ন্তজাতিকমানের পড়াশোনার সুযোগ দিচ্ছে বিএসবি ফাউন্ডেশন পরিচালিত ক্যামব্রিয়ান ইন্টারন্যাশনাল কলেজ অব এভিয়েশন বিস্তারিত জানতে :(০১৭৬২৬-৮৮০৩৫)। প্রতিষ্ঠানটি অভিজ্ঞ ও দেশি-বিদেশি প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষক, বিভিন্ন এয়ারলাইন্সের এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার, বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ এবং সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর দ্বারা পরিচালিত। শিক্ষার্থীদের ব্যবহারিক ক্লাসের জন্য রয়েছে সিআইসির নিজস্ব বিমান পাইপার স্নিগার পি-এ ২৮, ফাইটার ডব্লিউ ৭সি জেট ইঞ্জিনসমৃদ্ধ অ্যারোল্যাব। শিক্ষার্থীদের জন্য রয়েছে মাল্টিমিডিয়া প্রজেক্টর ও স্মার্টবোর্ড সুবিধাসহ সুসজ্জিত ক্লাসরুম, সমৃদ্ধ লাইব্রেরি, হোস্টেল ও ট্রান্সপোর্ট সুবিধা। এছাড়াও কোর্স শেষে শিক্ষার্থীদের জন্য দেশে ও বিদেশের নামকরা এয়ারলাইন্স, এভিয়েশন অ্যাজেন্সি, ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের শতভাগ নিশ্চয়তা রয়েছে।
