সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত

আপডেট : ১২ নভেম্বর ২০১৯, ১৯:১৩

সাতক্ষীরা শহরের নিউমার্কেট এলাকায় তেলবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আনছার আলী সরদার (৫০) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার বিকালে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের নিউ মার্কেট সংলগ্ন পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আনছার আলী সরদার সদর উপজেলার খড়িবিলা গ্রামের রজব আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের ইটাগাছা এলাকা থেকে বাইসাইকেল যোগে আনছার আলী খুলনা রোড মোড় এলাকার দিকে যাচ্ছিলেন। এ সময় তিনি পেট্রোল পাম্পের সামনে গেলে তেলবাহী একটি ট্রাকের চাকায় পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করেন।

আরও পড়ুন: ট্রেন দুর্ঘটনা: ‘মনে হয়েছিল যেন বোমা বিস্ফোরণ হয়েছে’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। 

তিনি আরও জানান, ঘাতক ট্রাকসহ এর চালককে আটকের চেষ্টা করছে পুলিশ। 

 ইত্তেফাক/এসইউ