সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

আপডেট : ১২ নভেম্বর ২০১৯, ২১:৫১

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে জাফর আলী নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়।

মঙ্গলবার সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক ফজলে খোদা মো. নাজির আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত জাফর আলী জেলার উল্লাপাড়া উপজেলার আগ মোহনপুর গ্রামের আজিবর রহমানের ছেলে। সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল হামিদ লাভলু এ তথ্য নিশ্চিত করেছেন।