আমাদের সুখগুলো বিষণ্ন হলে
দুঃখগুলো হেসে ওঠে
আনন্দরা অশ্রুসজল হলে
বেদনারা পুলকিত বোধ করে
বিখ্যাত ব্যক্তিগণ আরও খ্যাতি পান
যাবতীয় খ্যাতি লোপ করে
কুখ্যাতরা যাবতীয় কুকর্ম করে
আরও কুখ্যাত হন এবং এভাবে
অতি খ্যাতি লাভ করেন
সম্মানীয়রা আরও সম্মানিত হন
নিজেদের সম্মান হারিয়ে
অসম্মানীয়রা আরও সম্মানিত হন
সমাজে অসম্মান অর্জন করে
কিছু বিশিষ্ট ব্যক্তি অন্যদের
অপমানিত করে তথাকথিত মেকি ব্যক্তিত্ব বাড়াতে
ঔপনিবেশিক খোয়ারিতে ভুগে পুলকিত হন
আর বেচারা হন্যমানেরা তাদের দ্বারা
ব্যক্তিত্ব হারিয়ে নিজেদের
শুধু শুধু গণ্যমান ভাবেন
নিঃস্বতা নিঃশূন্য হয় সবকিছু পেয়ে
পূর্ণতা পরিপূর্ণ হয় সর্বস্ব হারিয়ে
বিজয়ী জয়ী হয় অপরাজয়ে
পরাজয়ী পরাজিত বিজয়ে
পরাধীনতা পরাধীন পরাধীনতায়
স্বাধীনতা স্বাধীন স্বাধীনতায়
