মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন তদন্তের শুনানি চলছে। রুদ্ধদ্বার কক্ষে অনেক ব্যক্তির কাছ থেকে সাক্ষ্যপ্রমাণ সংগ্রহের চেষ্টা চালিয়েছে সংশ্লিষ্ট তদন্ত কমিটি।
আজ বুধবার থেকে প্রকাশ্যে সেই পর্ব শুরু হবে। টেলিভিশনের পর্দায় সেই ঘটনার সরাসরি সম্প্রচার হবে। ১৯৪৩ সালে তত্কালীন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের বিরুদ্ধে সিনেটে ওয়াটারগেইট কেলেঙ্কারির শুনানির পর আমেরিকার মানুষ আবার এমন ঘটনার সাক্ষী হবেন।
আরো পড়ুন : সৌদিআরবে নারীশ্রমিক পাঠানো বন্ধের দাবি
এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইউক্রেন প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপের আরেকটি নথি তিনি প্রকাশ করবেন। তবে কবে এবং কী ধরনের তথ্য প্রকাশ করবেন সেই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প। —রয়টার্স
ইত্তেফাক/ইউবি
