চৌগাছায় বিএনপি-জামায়াতের ৮ নেতা আটক

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৮, ১৯:৪৪

যশোরের চৌগাছায় বিএনপি-জামায়াতের ৮ নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার উপজেলা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- উপজেলার হাকিমপুর ইউনিয়ন বিএনপি সভাপতি সাজ্জাদ খান, নারায়নপুর ইউনিয়নের জামায়াত নেতা তুহিনুর রহমান, সুখপুকুরিয়া ইউনিয়নের জামায়াত নেতা আব্দুল খালেক, চৌগাছা পৌরসভার টিকাদানকারী মাসুদ আহমেদ, ডিএমসিাইউ মাদ্রাসার ড. মাহবুব হোসেন, পৌরসভা বাগপাড়া এলাকার জামায়াত নেতা আহসান হাবিব ও পাশাপোল ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মহিউদ্দীন।

আরো পড়ুন: সুন্দরগঞ্জে জামায়াত নেতাসহ গ্রেফতার ৩

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজিব আটকের সত্যতা স্বীকার করেছেন।

ইত্তেফাক/বিএএফ