অনলাইনে খোলা যাবে জিপ ফাইল

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৮, ২০:০৫

 

অনেক সময় ফাইলের নিরাপত্তার জন্য তা জিপ করে পাঠানো হয়। ফাইলটি জিপ করে পাঠালে এতে ফাইরাসের আক্রমণ হয় না এবং এটি নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে। এই ফাইলগুলো অনেক সময় খুলতে পারেন না অনেকেই। তাদের জন্য রয়েছে অনলাইনে বিশেষ সুবিধা।

সাধারণত জিপ ফাইল খোলার জন্য আলাদা সফটওয়্যার রয়েছে।

যারা এই সফটওয়্যার সম্পের্কে জানেন না তারা প্রথমে http://online.b1.org/onlin এই সাইটে  প্রবেশ করুন। এরপর Select archive নামের বাটন ক্লিক করে কম্পিউটারে থাকে যে জিপ ফাইলটি আনজিপ করতে হবে তা দেখিয়ে  দিন। তাহলে সেটি আপলোড হয়ে যাবে। এরপর কিছুক্ষণ অপেক্ষ করলেই ফাইলটি আনজিপ হয়ে যাবে। সাথে সাথেই ফাইলগুলোর ডাউনলোড লিংক পাওয়া যাবে। এর পর ডাউনলোড লিংক থেকে ডাউনলোড করে নিতে হবে আপনার কাঙ্খিত ফাইলটি।