চীনে কারখানা বন্ধ করছে স্যামসাং

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৮, ২০:০৫

 

সম্প্রতি চীনে অবস্থিত কারখানা বন্ধ করার ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি নির্মাতা কোম্পানি স্যামসাং।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের তিয়ানজিনে একটি কারখানা বন্ধ করে দিতে যাচ্ছে স্যামসাং। ওই কারখানায় ২ হাজার ৬০০ কর্মী কাজ করেন। সেখানে বছরে ৩ কোটি ৬০ লাখ ইউনিট ফোন উত্পাদন করা হয়।

বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টার পয়েন্টের তথ্য অনুযায়ী, চীনের বাজারে দ্রুত জনপ্রিয় হচ্ছে হুয়াওয়ে ব্র্যান্ড। সেখানে স্যামসাংয়ের বাজার ১ শতাংশের নিচে নেমে এসেছে। ২০১৩ সালে দেশটিতে ১৩ শতাংশ স্যামসাং মোবাইলের দখলে ছিল।