বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট করতে এসে মানিকগঞ্জে এক রোহিঙ্গা নারীসহ তিন জন আটক হয়েছেন। এ ঘটনায় রোহিঙ্গা নারীর স্বামী পরিচয়দানকারী রেজাউল করিম ও সনাক্তকারী আইনজীবী মো. মনোয়ার হোসেনকে আটক করা হয়।
মানিকগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মাকসুদুর রহমান জানান, বুধবার বেলা ১২টার দিকে জান্নাত আক্তার নামের এক নারী পাসপোর্ট করতে আসেন। এ সময় ওই নারীর কথা বার্তায় সন্দেহ হলে তিনি রোহিঙ্গা শরণার্থীদের নিবন্ধিত সার্ভারে অনুসন্ধান করেন। এতে দেখা যায় পাসপোর্টের জন্য আবেদকারী জান্নাত আক্তার আসলে রোহিঙ্গা নারী। তার প্রকৃত নাম আসমা, পিতা সিরাজুল হক। তার রোহিঙ্গা নিবন্ধন নম্বর ১৪৩২০১৭১২১৩১৫৪৪১৫। আসমা ২০১৭ সালের ১০ই অক্টোবর টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে নিবন্ধিত হন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আরও পড়ুন: আবরার হত্যা মামলার বিচার হবে দ্রুতবিচার ট্রাইব্যুনালে: আইনমন্ত্রী
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, রোহিঙ্গা নারী ও তার স্বামী পরিচয় দানকারী রেজাউল করিম এবং সনাক্তকারী আইনজীবী মনোয়ার হোসেনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলার প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/এসইউ
