জীবনের নতুন পথচলায় সিয়াম

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৮, ২১:০৪

তারকারা যেখানে নিজেদের প্রেম গোপন রাখতে চান সেখানে সিয়াম আত্মবিশ্বাসের সাথেই প্রকাশ করেছিলেন নিজের প্রেমিকার নাম। চলতি বছরের ফেব্রুয়ারির দিকে গণমাধ্যমে জানিয়েও ছিলেন তার প্রেম ও প্রেমিকার ব্যাপারে।

বিনোদন রিপোর্ট

 

বছর শেষে ঢালিউড পাড়ায় নতুন বিয়ের খবর। বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন চিত্রনায়ক সিয়াম। গতকাল তার গায়ে হলুদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা তৈরি করেছে। খবরটি আগে থেকে কাউকে না জানানোর কারণে হঠাত্ এই খবরে আলোচনার কেন্দ্রবিন্দু এখন সিয়াম। গত শুক্রবার সিয়ামের হবু বউ অবন্তীর বাড়িতে গায়ে হলুদের আয়োজন করা হয়। এরপর গতকাল সিয়ামের রাজারবাগের বাসায় গায়ে হলুদের অনুষ্ঠান হয়। আজ হবে আকদ। তবে আনুষ্ঠানিকভাবে সিয়াম বউ ঘরে তুলবেন আগামীবছর।