জবি সাংস্কৃতিক কেন্দ্রের ‘শান্তি ও সম্প্রীতি’ কনসার্ট

আপডেট : ১৪ নভেম্বর ২০১৯, ১৮:৩২

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্র (জবিসাকে) কর্তৃক আয়োজিত এবং  ইউএসএআইডি এর সার্বিক সহযোগিতায় সম্পন্ন হলো শান্তি ও সম্প্রীতি বিষয়ক সেমিনার ও কনসার্ট। বৃহস্পতিবার বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত এ সেমিনারে বর্তমান চলমান বিশ্বে শান্তি ও সম্প্রীতি  প্রতিষ্ঠায় তরুণ সমাজের ভূমিকাকে গুরুত্ব দেওয়া হয়।

দেশের স্বনামধন্য ব্যান্ড দল আর্টসেল তাদের শান্তি ও সম্প্রীতি নিয়ে অপ্রকাশিত গান পরিবেশন করেন। তাদের গানের আলোকে চলমান বিশ্বের বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আর্টসেল এর রাজু এবং ফয়সাল।

আরও পড়ুন: কালিহাতীতে আবারও প্রতিমা ভাংচুর

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারের সঞ্চালনা করেন, জবিসাকের সাধারণ সম্পাদক মো. সাঈদ মাহাদী সেকেন্দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জবিসাকের সভাপতি ফাইয়াজ হোসেন। 

এ বিষয়ে জবিসাকের সাধারণ সম্পাদক মো. সাঈদ মাহাদী সেকেন্দার বলেন, বর্তমান বিশ্বে চলমান নৈতিক সংকট ও শান্তি সম্প্রীতির সার্বিক অবনতিতে তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। জবিসাকে এ এমন আয়োজন করতে পেরে গর্বিত। ইউএসএআইডির সহায়তায় এমন আয়োজন বর্তমান সময়ের প্রয়োজনকে অনুভব করে জবিসাকে সহযোগিতা করেছে।

সেমিনার শেষে আর্টসেল গান পরিবেশন করে।

ইত্তেফাক/এএএম