শিক্ষকদেরও ডোপ টেস্ট: শাবি ভিসি

আপডেট : ১৪ নভেম্বর ২০১৯, ১৮:৫৪

দেশের প্রথমবারের মত ডোপ টেস্টের মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। গত ১২ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মাধ্যমে এ কার্যক্রমের শুরু হয়। তবে শুধুমাত্র শিক্ষার্থীদের ক্ষেত্রে নয়, সন্দেহভাজন মাদকাসক্ত শিক্ষকদেরও ডোপ টেস্ট করা হবে জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার দুপুরে দৈনিক ইত্তেফাকের শাবি প্রতিনিধিকে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, শিক্ষকরা যদি কেউ মাদকাসক্ত থাকে তাহলে তাদেরও এ আওতায় আনা হবে। সন্দেহভাজন শিক্ষকদের ডোপ টেস্ট করা হবে। 

আরও পড়ুন: দিন শেষে ‘ভালো’ টুকুও হাত ফসকে গেলো

এ কার্যক্রমের ধারাবাহিকতা নিয়ে তিনি বলেন, এটা চলবে সারা বছরব্যাপী। প্রত্যেক ইয়ারব্যাপী ডোপ টেস্ট করা হবে। তবে তার জন্য টাকা দিতে হবে না। তাছাড়া, হল এবং ডিপার্টমেন্টে নিয়মিত অভিযান চালিয়ে যাদেরকে সন্দেহ হবে তাদেরকে ডোপ টেস্ট করা হবে। তবে, শুধুমাত্র ফার্স্ট ইয়ার নয় প্রত্যেক ইয়ারের ছেলেমেয়েদেরও ডোপ টেস্ট করা হবে এবং যাদের পজিটিভ আসবে তাদেরকে রিহ্যাবের আওতায় আনা হবে। 

ইত্তেফাক/এসি