কীর্ণ কার্তিক

আপডেট : ১৪ নভেম্বর ২০১৯, ১৯:৩৬

ক.

হেমন্তের ভোর

শিউলি লুটায়

বিধবা তাকায় দূরে।

 

খ.

ঈষত্ হিমে ফোটা

বৃষ্টি ভেজা গোলাপ , 

দেখি নীরবে, হূদ ভরে।

 

গ.

লুক্কায়িত সুরজ

হেমন্তিকায় ভরা বাগ 

গন্ধরাজে চিত্ত উতলায়।

 

ঘ.

বুলবুল দ্যায় হানা

কার্তিকে ছুটে বায়

বুলবুলি হয় অভিবাসী।