অদমনীয় মনটা যেতে চাইতো—
মুখরিত আনন্দ সভায়!!
বারবার থেমে যেতে হতো
তোমাদের তির্যক ভর্ত্সনায়!!
সংকুচিত পা থেমে যেত—
কোলাহল মুখরিত জনপদে!!
তবুও আমি ছিলাম—
আলোর ছায়াসম একা!!
মিহিন সুতোয় বোনা ছিলো
কান্নার শত ফোঁটা!!
এই ফোঁটা ফোঁটা জলে ফুটেছিল যে ফুল
সে ফুল যদি জীবন বাঁচাতে কাজে লাগে
তবে সব ক্ষতি মেনে নেব!!
বলবো না জীবন করেছে ছলনা—
তুমিই হবে জাগ্রত সাথী
সকল কাজের অনুপ্রেরণা!!
