এদেশ আমার

আপডেট : ১৪ নভেম্বর ২০১৯, ১৯:৩৮

রুপালি ইলিশ ঝলমল করে

রুপালি নদীর জলে

উড়ে যায় পাখি ফুলে প্রজাপতি

চুপি চুপি কথা বলে।

 

এদেশ আমার মায়াভরা দেশ

ছায়া ছায়া খেলা করে

সারাটা জীবন ভালোবাসি তারে

আমার হূদয় ভরে।

 

বাবার স্নেহ মায়ের আদর

বোনের মমতা মাখি

প্রকৃতির এই খেলাঘরে রোজ

মনের সুখেতে থাকি।