চৌগাছায় স্কুলশিক্ষিকার লাশ উদ্ধার

আপডেট : ১৪ নভেম্বর ২০১৯, ২১:৫২

চৌগাছায় শাহানাজ পারভীন মুন্নি নামের একজন স্কুলশিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার দৌলতপুর গ্রামের বাড়ি থেকে তার গলায় রশি প্যাঁচানো ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। শাহানাজ পারভীন মুন্নি উপজেলার বর্ণি প্রতিবন্ধী স্কুলের সহকারী শিক্ষক ছিলেন। তিনি উপজেলার ১১ নম্বর সুখপুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোতা মিয়ার ভাই আলমগীর হোসেনের মেয়ে। চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।