গৌরনদীতে নলকূপের পানি পান করে পাঁচ শিক্ষার্থী অসুস্থ

আপডেট : ১৪ নভেম্বর ২০১৯, ২১:৫৩

গৌরনদীর চাঁদশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গভীর নলকূপের পানি পান করে বৃহস্পতিবার সকাল পর্যন্ত পাঁচ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। গুরুতর অসুস্থ শিক্ষার্থীদের উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গৌরনদীর চাঁদশী সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নয়ন তালুকদার জানান, বুধবার দুপুর আড়াইটার দিকে চতুর্থ শ্রেণির পাঁচ জন শিক্ষার্থী খেলাধুলার পর বিদ্যালয়ের নলকূপের পানি পান করে হঠাত্ অসুস্থ হয়ে পড়ে। গৌরনদী উপজেলা হাসপাতালের চিকিত্সক মাহাবুব আলম মীর্জা জানান, পানি জাতীয় কিছু জিনিস পান করার পর পাঁচ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।