স্পোর্টস রিপোর্টার
বাংলাদেশের ক্রিকেটের দুই অসামান্য সঙ্গী শহিদ হয়েছিলেন মহান মুক্তিযুদ্ধে—আব্দুল হালিম চৌধুরী জুয়েল ও মুশতাক আহমেদ। এই দুই মহান আত্মত্যাগকারীর স্মরণে প্রতি বছরের মতো এ বছরও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজন করেছেন বিজয় দিবস প্রদর্শনী ম্যাচ।
আজ মহান বিজয় দিবসে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে শহিদ জুয়েল একাদশ বনাম শহিদ মুস্তাক একাদশের এই ম্যাচ। দুই দলের হয়ে মাঠে নামবেন বাংলাদেশের নামকরা সব সাবেক ক্রিকেটাররা। মূলত জাতীয় দলে খেলা বেশিরভাগ অবসর নেওয়া ক্রিকেটাররা থাকবেন এই ম্যাচের আকর্ষণ।
শহিদ মুস্তাক ছিলেন সে সময়ের বাংলাদেশের ক্রিকেটের উল্লেখযোগ্য একজন সংগঠক। অন্যদিকে হালিম চৌধুরী জুয়েল ছিলেন দেশসেরা ব্যাটসম্যানদের একজন। জুয়েল যুদ্ধে গিয়ে শহিদ হয়েছিলেন। তিনি ঢাকায় ক্রাক প্লাটুনের হয়ে যুদ্ধ করেছেন।
শহিদ মুশতাক একাদশ:মেহরাব হোসেন অপি, জাহাঙ্গীর আলম, হারুনুর রশীদ লিটন, আনোয়ার হোসেন, মুশফিকুর রহমান, মোহাম্মদ রফিক, হাসানুজ্জামান ঝড়ু, জাভেদন ওমর বেলিম, আনোয়ার হোসেন মনির, খালেদ মাসুদ পাইলট, মোর্শেদ আলী খান, শফিউদ্দিন বাবু, মিজানুর রহমান বাবুল, ফয়সাল হোসেন ডিকেন্স।
ম্যানেজার: এএসএম রকিবুল হাসান
কোচ: ওয়াহিদুল গনি
শহিদ জুয়েল একাদশ: হাবিবুল বাশার, হান্নান সরকার, আকরাম খান, মিনহাজুল আবেদীন নান্নু, ফারুক আহমেদ, হাসিবুল হোসেন শান্ত, মাহমুদুল হাসান রানা, মোহাম্মদ আলী, এনামুল হক মনি, এহসানুল হক সেজান, মোহাম্মদ সেলিম, নাসির আহমেদ নাসু, মঞ্জুরুল ইসলাম, সজল চৌধুরী
ম্যানেজার: আজাহার হোসেন সান্টু,
কোচ: দীপু রায় চৌধুরী
