কুমিল্লার মুরাদনগর উপজেলা সদর ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে ২য় শ্রেণিতে পড়ুয়া দুই সহপাঠীকে ধর্ষণের অভিযোগে সুমন মিয়া (২৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সুমন উপজেলা সদর ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে।
অভিযোগকারী জানিয়েছেন, তার মেয়ে (৭) ও তার স্বামীর ভাগ্নি (৮) স্থানীয় একটি বিদ্যালয়ে ২য় শ্রেণির ছাত্রী। বুধবার বিকেলে পাশের বাড়ির আরেক শিশুর সঙ্গে তারা অভিযুক্ত সুমনের বাড়ির পাশে খেলছিল। এ সময় সুমন কৌশলে পাশের বাড়ির একটি ঘরে নিয়ে গিয়ে প্রথমে ভাগ্নিকে পরে মেয়েকে ধর্ষণ করে। পরে সঙ্গে থাকা শিশুকে ঘটনা কাউকে না বলার জন্য দশ টাকা দিয়ে সুমন ঘটনাস্থল ত্যাগ করে।
আরও পড়ুন: মায়াঙ্কের ডাবলের পর রানের পাহাড়ে ভারত
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ একেএম মনজুর আলম বলেন, এ ঘটনায় এক শিশুর মা বাদি হয়ে মামলা দায়ের করেছে। সুমনকে শুক্রবার দুপুরে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/এসি

