চট্টগ্রামে আন্তঃওয়ার্ড ফুটবলে জয় দিয়ে যাত্রা শুরু করল উত্তর-মধ্যম হালিশহর ওয়ার্ড। গতকাল শুক্রবার চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় মিঠুনের হ্যাটট্রিকে হালিশহর ওয়ার্ড ৪-১ গোলে পরাজিত করে গোসাইলডাঙ্গা ওয়ার্ডকে। মিঠুনের ৩ গোল ছাড়াও দলের হয়ে অপর গোলটি করেন বদলি খেলোয়াড় সানজিদ।
অন্যদিকে বিজিত দলের আরমান পরিশোধ করেন ১টি গোল। আগের দিনে বর্তমান চ্যাম্পিয়ন রামপুরা ওয়ার্ড ও পাঁচলাইশ ওয়ার্ডের মধ্যকার খেলাটি গোলশূন্যভাবে ড্র হয়।
