রাউজানে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ

আপডেট : ১৫ নভেম্বর ২০১৯, ২১:২১

রাউজান (চট্টগ্রাম) সংবাদদাতা : রাউজানে কদলপুর আশরাফিয়া ইসলামিক কেজি স্কুলের ১৪ বছর পূর্তি উপলক্ষ্যে কৃতী শিক্ষার্থী ও সমাপনী পরীক্ষার্থীদের সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকালে মিলনায়তনে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এয়ার মোহাম্মদ চৌধুরীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০১৯ সালে ২৪ জন সমাপনী পরীক্ষার্থীকে বিদায় সংবর্ধনা, গত ২০১৮ সালে সমাপনীতে ১৪ জন এ-প্লাসপ্রাপ্ত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা এবং ২২ জন শিক্ষার্থীকে মেধাভিত্তিক শ্রেণিমান, ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণ করা হয়         —ইত্তেফাক