মাগুরায় অসচ্ছল নারী-পুরুষের মধ্যে কম্বল বিতরণ

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৮, ২১:৪৬

মাগুরা প্রতিনিধি

রোটারী ক্লাব মাগুরার উদ্যোগে আজ শনিবার শহরের দিনান্ত ক্লাব চত্বরে প্রায় ২০০ জন অসচ্ছল নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

রোটারী ক্লাব মাগুরার প্রেসিডেন্ট লিটন ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ান। বিশেষ অতিথি ছিলেন মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম আহমেদ খান, রোটারী ক্লাব মাগুরার সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম, রোটারী ক্লাব মাগুরার প্রতিষ্ঠাতা সভাপতি বাবুল কুরি, সাবেক প্রেসিডেন্ট উত্তম কুমার  সাহা, সাবেক সাধারণ সম্পাদক খান মাজাহারুল হক লিপু, কোষাধ্যক্ষ তরুণ ভৌমিক, সদস্য শাহ আলম, রোবায়েত হোসেন প্রমুখ।