নালিতাবাড়ীতে কবর খুঁড়ে ফের ১২ কঙ্কাল চুরি

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৮, ২১:৪৬

নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা

নালিতাবাড়ীতে ফের পারিবারিক কবরস্থান থেকে কবর খুঁড়ে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে উপজেলার নন্নী ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার সকালে স্বজনরা কবর খুঁড়ে কঙ্কাল চুরির ঘটনাটি টের পান। এ ঘটনার মাত্র ৫ দিন আগে উপজেলার বারমারী এলাকার দক্ষিণ আন্ধারুপাড়া ঈদগাঁ মাঠ সংলগ্ন সামাজিক কবরস্থান থেকে ১১ কঙ্কাল চুরি হয়।

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, সম্প্রতি নালিতাবাড়ীতে কঙ্কাল চুরির ঘটনা বাড়ছে। কঙ্কাল চোরদের গ্রেফতারে আমরা তত্পর আছি।