শিবালয় উপজেলার উথলী কাতরাশীন গ্রামের দরিদ্র কৃষক আব্দুর রাজ্জাকের স্ত্রী তিন সন্তানের জননী রিজিয়া বেগম কয়েক বছর ধরে দুরারোগ্য বোনম্যারো ক্যানসারে আক্রান্ত। তিনি বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। দেশে-বিদেশে বিভিন্ন হাসপাতাল ও বিশেষজ্ঞ ডাক্তারের অধীনে চিকিত্সায় তার অস্ত্রোপচারের পরামর্শ দেওয়া হয়েছে। সহায়-সম্পদ বিক্রি করে এযাবত্ চিকিত্সার ব্যয় মিটিয়ে রাজ্জাক এখন অর্থাভাবে নিরুপায়। উন্নত চিকিত্সার জন্য প্রায় ২৫ লাখ টাকা প্রয়োজন। তাই অসহায় রাজ্জাক তার স্ত্রীর চিকিত্সার্থে সর্বস্তরের সহূদয় ও বিত্তবান মানুষের কাছে আর্থিক সাহায্য কামনা করছেন। অর্থ পাঠানোর জন্য সোনালী ব্যাংক হিসাব নম্বর ৪৫০৯৬০১০১৮৭৫১ ও ০১৭১৩৫৭৯৩২৫ ফোন নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।
