মাগুরায় ঝুঁকিপূর্ণ পৌর মার্কেট ভেঙে ফেলা হচ্ছে

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৮, ২১:৪৭

মাগুরা প্রতিনিধি

মাগুরা শহরের সাব-রেজিস্ট্রি মোড়ে অবস্থিত পৌরসভার মালিকানাধীন ঝুঁকিপূর্ণ তিনতলা বিশিষ্ট পৌর মার্কেট ভেঙে ফেলা শুরু হয়েছে ।

শনিবার সকাল থেকে ভাঙার কাজ শুরু হয়। ভাঙার পর এখানে নতুন মার্কেট ভবন নির্মাণ করা হবে। নির্মাণ ত্রুটি, নিম্নমানের সামগ্রী ব্যাহারের কারনে মার্কেটটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল ।

 জানাগেছে, মাগুরা শহরের  সাবরেজিষ্ট্রি মোড়ে ১৯৯৪ সালে তিন তলা মার্কেট ভবনটি  নির্মাণ করেন মাগুরা পৌরসভা । এসব ভবনে প্রথম ও দ্বিতীয় তলায় শতাধিক ব্যবসায়ী দোকান বরাদ্দ নিয়ে ব্যবসা করে আসছিলেন। তৃতীয় তলা ভাড়া নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন তাদের অফিস স্থাপন করেছে। নির্মাণ ত্রুটি, নিম্নমানের সামগ্রী ব্যাহারের কারণে দুই দশক যেতে না যেতেই মার্কেটটি অত্যন্ত ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। ভবনের মূল আরসিসি কলাম, ছাদ ও সিড়ির বিভিন্ন স্থানে ব্যাপক ফাটল দেখা দেয়। ছাদসহ অধিকাংশ জায়গা থেকে বালু, খোয়া ভেঙে পড়তে থাকে। জীবিকার তাগিদে জীবনের ঝ্্্ুঁকি নিয়ে ব্যবসায়ীরা ব্যবসা করছিলেন। এ অবস্থায় চলতে থাকলে ভবন ধসে শত-শত মানুষের প্রাণহানীর ঘটনা ঘটবে এই আশংকায়  পৌরসভা ঝুঁকিপূর্ণ নোটিস দিয়ে সাইন বোর্ড টাঙিয়ে দিয়েছিলেন ।

ব্যবসায়ীরা মালামাল সরিয়ে নেয়ার পর শনিবার সকাল থেকে ভাঙার কাজ শুরু হয়েছে । এখানে নতুন মার্কেট ভবন নির্মাণ করা হবে।