হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা
হাটহাজারীতে মো. মুরাদ (২৫) নামে এক ইটভাটা শ্রমিক নিহত হয়েছে। উপজেলার মির্জাপুরে অবস্থিত চিশতিয়া অটো ব্রিকসের মেশিনে আটকে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ঐ শ্রমিক নিহত হয়েছে বলে জানা গেছে। নিহত ব্যক্তি ময়মনসিংহ জেলার তারা মিয়ার পুত্র। সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দীন জাহাঙ্গীর জানান, কিভাবে শ্রমিক মুরাদ নিহত হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
