সড়কে প্যারা...

আপডেট : ১৬ নভেম্বর ২০১৯, ২০:৫৬

নতুন সড়ক আইনে জরিমানার পরিমাণ বাড়ানো হয়েছে। এই সড়ক আইনের ফলে জনগণের যেরকম অবস্থা, তা এবার জানাচ্ছেন সুদিপ্ত কুমার নাগ

তুই বাইকের পিছনের বাসার দলিল, বিদ্যুত্ বিলসহ এত ফাইলপত্র বেঁধে নিয়ে কই যাচ্ছিস?

০০০০

নতুন সড়ক আইনে পুলিশ কখন কী দেখতে চায়, তার কোনো ঠিক নাই। এজন্য বাইকের কাগজপত্র ছাড়াও বাসায় যত ডকুমেন্ট আছে, সব নিয়ে বের হইছি।

০০০

শুনলাম, বাইকের সব কাগজপত্র ঠিকঠাক থাকার পরও পুলিশ নাকি আপনার নামে মামলা করেছে?

০০০

সব কাগজপত্র ঠিকঠাক থাকার পরও পুলিশ যখন কোনো ভুলত্রুটি খুঁজে পাচ্ছিলো না, তখন লুঙ্গি পড়ে বাইক চালানোর দায়ে আমার নামে কেস দিয়ে দিল।

০০০

স্যার, মহাসড়কে তো বাসগুলো অতিরিক্ত স্পিডে চালায়। তাহলে আমরা বাসগুলোর নামে কেন কেস করি না?

০০০

বাসের মালিকের একটা ফোন পাইলে তুমি সারাক্ষণ ‘স্যার স্যার’ বলে দিশেহারা হয়ে যাবা। এজন্যই এদেরকে ছাড় দেওয়া হয়।

০০০

স্যার, ওই বাসের ফিটনেস ঠিক না ঠাকা সত্ত্বেও আপনি কেন কোনো ব্যবস্থা নিলেন না?

০০০

সামনে প্রমোশন। আর সেই প্রমোশনের অনেক কিছু ওই বাসের মালিকের হাতে। এবার বুঝছ?

০০০

বলছিস—হেলমেট বিহীন সাইকেল চালানোর জন্য তোর নামে মামলা হইছে?

০০০০

আইনে নাকি আছে যে, যেকোনো দুই চাকার বাহনে হেলমেট পড়া বাধ্যতামূলক। এহন টাকা দাও, মামলাটা ভাঙিয়ে আনি।

০০০

আপনি এতদিন বাইকে করে অফিসে আসতেন কিন্তু এখন হেঁটে অফিসে আসেন কেন?

০০০০

নতুন আইন হওয়ার পর পুলিশ কেস দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছে। সবকিছু ঠিকঠাক থাকার পরও ভুল ধরে। এজন্য এখন বাইক চালানোই বাদ দিয়েছি।

০০০০

ভাই, আপনার নামে নাকি পুলিশ কেস দিয়েছে। বিষয়টা কী?

০০০আমার বাইকের চাবির রিংয়ে প্রেমিকার নাম লেখা ছিল। কোনো ভুল খুঁজে না পেয়ে শেষমেশ এই কারণে পুলিশ কেস দিয়েছে।

০০০এই যে ড্রাইভার ভাই, নতুন সড়ক আইন সম্পর্কে আপনার কী মতামত?

০০০

আমি আমার মতো বাস চালাব। জান-মালের কোনো ক্ষতি হলে মালিক বুঝবে। তিনি অনেক ক্ষমতাবান, এক ফোনেই সব ঠিক করে দিতে পারেন।