ডাক্তার বলল, ‘বলেছিলাম, টেস্টর জন্য দিন
সকালবেলা খালি পেটে রক্ত ও ইউরিন
আপনি বোধহয় পেটটা পুরে অনেক মিষ্টি খেয়ে
টেস্টের জন্য দিয়েছিলেন ইউরিন, ল্যাবে যেয়ে।
তাই ইউরিনে দেখছি আপনার অনেক বেশি সুগার
হিস্ট্রি আছে ডায়াবেটিস রোগে আগে ভুগার?
সবচে আজব ব্যাপার রক্তে সুগার তো স্বাভাবিক
এত সুগার ইউরিনে ক্যান বুঝতে পারছি না ঠিক।
আচ্ছা আচ্ছা, আপনি কি ভাই জানেন সুগার মানে?
কেউ শর্করা কেউ এটাকে চিনি বলে জানে।’
বলল রোগী, ‘বিদ্যে আমার কম এটাই দুঃখ
তাই বলে ছার আমি কি আর এতটাই মূর্খ!
ঠান্ডা-মাথায় করলাম অনেক চিন্তা ভাবনা হিসাব
সক্কালবেলা কেউ তো করবে টেস্ট আমার এই পিশাব!
এই ব্যাপারটা আমার কাছে লাগতেছিল বিশ্রী
তাই পিশাবে মিশাইছি ছার দুই দলা তাল-মিছরি।’
ঢাকা
