বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
বকশীগঞ্জে সহস্রাধিক কর্মী-সমর্থক নিয়ে শুক্রবার আওয়ামী লীগে যোগদান করেছেন শিল্পপতি এমদাদুল হক এমদাদ। আওয়ামী লীগের এক বর্ধিত সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমের হাতে ফুল দিয়ে কোহিনুর এমদাদ এগ্রো প্রোডাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি এমদাদুল হক কর্মী-সমর্থকদের নিয়ে আওয়ামী লীগে যোগ দেন।
এ সময় উপস্থিত ছিলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাবেক মন্ত্রী আবুল কালাম আজাদ এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ মেডিসিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিল্পপতি নুর মোহাম্মদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইস্তিয়াক হোসেন দিদার, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ।
শিল্পপতি এমদাদুল হক এমদাদ বিগত উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে স্বল্প ভোটের ব্যবধানে পরাজিত হন।
