বেনাপোলে স্বর্ণের বারসহ দুই চোরাকারবারি আটক

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৮, ২২:১২

বেনাপোল (যশোর) সংবাদদাতা

বেনাপোল পোর্ট থানার রাজাপুর এলাকা থেকে শনিবার ভোরে চারটি স্বর্ণের বারসহ দুই চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। এসময় জব্দ করা হয়েছে দুইটি মোটর সাইকেল। আটক চোরাকারবারিরা হলেন- শার্শার আমলাই গ্রামের আনারুল ইসলামের ছেলে ইয়াকুব আলী ও বালুন্ডা গ্রামের আনিসুরের ছেলে রনি আক্তার বাবু।

খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক ইমরানউল্লাহ সরকার জানান, গোপন খবরে স্বর্ণের বারসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে। জব্দকৃত সোনা, মোটর সাইকেল এবং আসামিদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।