সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
সৈয়দপুরে অর্থাভাবে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্মৃতিসৌধের নির্মাণ কাজ থেমে আছে বলে জানা গেছে। স্মৃতিসৌধ বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব ও সৈয়দপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাখাওয়াত হোসেন খোকন বলেন, ‘মূলত অর্থাভাবে আটকে আছে স্মৃতিসৌধের নির্মাণ কাজ। এ কাজে কোনো সরকারি অনুদান মিলেনি।’ সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম গোলাম কিবরিয়া বলেন, ‘স্মৃতিসৌধ নির্মাণ কাজটি সমাপ্ত করার উদ্যোগ নেওয়া হবে। এবার বিজয় দিবসে অসমাপ্ত স্মৃতিসৌধেই শ্রদ্ধা নিবেদন করার সিদ্ধান্ত হয়েছে।’
