দেউলিয়া রিলায়েন্স কমিউনিকেশন থেকে পদত্যাগ অনিল আম্বানির

আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ০০:৪৪

ভারতে রিলায়েন্স কমিউনিকেশনস প্রধানের পদ থেকে সরে দাঁড়ালেন অনিল আম্বানি। গতকাল শনিবার তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন তার পদত্যাগের কথা। খুব শিগগিরিই অর্থাভাবে বেশ কিছু সম্পত্তি বিক্রি করতে চলেছে দেউলিয়া টেলিকম সংস্থা। তার আগে অনিলের এই সিদ্ধান্ত সাড়া ফেলেছে দেশের বাণিজ্য মহলে। সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, একা অনিল নন, সংস্থার এই দুঃসময়ে সরে দাড়িয়েছেন আরও চার কর্তাব্যক্তি। এরা ছায়া ভিরানি, রায়না করানি, মাঞ্জারি কক্কর এবং সুরেশ রঙ্গচর। -এনডিটিভি