ইত্তেফাক রিপোর্ট
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা চালাতে আগামী ১৯ ডিসেম্বর বুধবার সিলেট যাচ্ছেন। বিমানযোগে দুপুরে সিলেট পৌঁছাবেন তিনি। সিলেট পৌঁছে প্রথমে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অপরাহ্নে সিলেট মহানগরের আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন। জনসভা শেষে সন্ধ্যায় প্রধানমন্ত্রী বিমানযোগে ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করবেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ ইত্তেফাককে এ তথ্য নিশ্চিত করেছেন।
