জাতীয় অন্ধ কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৮, ২২:১৭

বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির জাতীয় কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা এবং জাতীয় নির্বাহী পরিষদের নির্বাচন ২০১৯-২০২১ গতকাল শনিবার প্রধান কার্যালয়, মিরপুর, ঢাকায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন। সমিতির বার্ষিক প্রতিবেদন পেশ করেন অবৈতনিক সাধারণ সম্পাদিকা অধ্যাপিকা খালেদা খানম। সমিতির ২০১৯-২০২০ সালের বাজেট এবং ২০১৭-২০১৮ সালের অডিট রিপোর্ট উপস্থাপন করেন কোষাধ্যক্ষ মোঃ আবদুল বাসেত আকন।

দ্বিতীয় পর্বে ছিল জাতীয় নির্বাহী পরিষদের নির্বাচন। সভাপতি পদে খন্দকার মাহবুব হোসেন; সহ-সভাপতি অধ্যাপক এম এ ছামাদ, অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, অধ্যাপক ড. ফারহাত হোসেন, মোঃ জয়নাল আবদীন; অবৈতনিক সাধারণ সম্পাদক পদে অধ্যাপিকা খালেদা খানম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ কে খান উজ্জল, কোষাধ্যক্ষ পদে সাংবাদিক মোঃ আবদুল বাসেত আকন, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবীর মঞ্জুসহ ২৭ সদস্যবিশিষ্ট কমিটি পুনঃনির্বাচিত হয়েছেন। —প্রেস বিজ্ঞপ্তি