মৃত্যুবার্ষিকী

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৮, ২২:১৭

শৈলেশ্বর চক্রবর্তীর

বৃটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামী, শিক্ষাবিদ ও সমাজসেবক শৈলেশ্বর চক্রবর্তীর ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯০১ সালের ১৭ ডিসেম্বর উজিরপুর থানার হস্তিশুণ্ড গ্রামে এক শিক্ষিত সম্ভ্রান্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। ইংরেজি সাহিত্যে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯২৪ সালে তিনি বরিশাল জেলা কংগ্রেসের যুগ্ম সম্পাদক একই সঙ্গে বরিশালের সর্ববৃহত্ যুব সংগঠন তরুণ সংঘের সম্পাদক নির্বাচিত হন। ১৬ বছর তিনি রাজবন্দি হিসেবে কারাবরণ করেন। ১৯৩৯ সালে রাজনীতি থেকে অবসর নিয়ে ৩৭ বছর তিনি শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। তিনি ইংরেজি, বাংলা, সংস্কৃত এবং জার্মান ভাষায় সুপণ্ডিত ছিলেন।