ঢাকায় সম্প্রতি অনুষ্ঠিত বাংলা এলএনজি কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন ঢাকায় মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন (ডিসিএম) জোঅ্যান ওয়াগনার, এক্সিলারেট এনার্জির প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক স্টিভেন কোবোস, কাতারের রাষ্ট্রদূত আহমেদ মোহাম্মদ নাসের আল-দেহাইমি ও দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত হু কং-ইল্ড
০০০
গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভার মাওনার ভাই ভাই কমপ্লেক্সে গতকাল রবিবার কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মাওনা শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ও কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। অনুষ্ঠানে অতিরিক্ত আইজি (প্রশাসন ও অপারেশন্স) ড. মো. মইনুর রহমান চৌধুরী, ডিআইজি (ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট), পুলিশ হেডকোয়ার্টাস আবু হাসান মুহাম্মদ তারিকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন
০০০
সিরাজগঞ্জের কাজীপুরে আলমপুর চৌরাস্তায় ফিতা কেটে ওয়ালটনের এক্সক্লুসিভ পরিবেশক শোরুম ‘ব্রাদার্স ইলেকট্রনিক্স’-এর উদ্বোধন করেন চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি ও চিত্রনায়ক সায়মন সাদিক। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটনের নির্বাহী পরিচালক এমদাদুল হক সরকার, হুমায়ুন কবীর, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর শাহ আলম, কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম লুত্ফর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী, ‘ব্রাদার্স ইলেকট্রনিক্স’-এর স্বত্বাধিকারী আবুল কালাম আজাদ প্রমুখ
০০০০
আসগর আলী হাসপাতালে সম্প্রতি ওয়ান ব্যাংক লিমিটেডের এটিএম বুথ উদ্বোধন করেন ব্যাংকের অতিরিক্ত উপব্যবস্থাপনা পরিচালক রোজিনা আলিয়া আহমেদ। অনুষ্ঠানে ওয়ান ব্যাংক এবং আসগর আলী হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন
