আবদুল মজিদ
বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক (অব) কবি ও নৃতাত্ত্বিক গবেষক ড. মুস্তাফা মজিদের পিতা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মজিদ (৯৫) বার্ধক্যজনিত কারণে গত শুক্রবার বিকালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি ৫ ছেলে, ১ মেয়ে রেখে গেছেন। গতকাল শনিবার গ্রামের বাড়ি পটুয়াখালীর মীর্জাগঞ্জ উপজেলার পশ্চিম সুবিদখালীতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
শেখ আশরাফুল ইসলাম
বাগেরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম এর বড় ভাই শেখ আশরাফুল ইসলাম (৬৭) গত বৃহস্পতিবার সকালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী, চার মেয়ে ও এক ছেলে রেখে যান। বাদ আছর গ্রামের বাড়ি পাটরপাড়ায় জানাযা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
হাওলাদার আতিয়ার রহমান গণি
বাগেরহাট সদর উপজেলা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বাগেরহাট পল্লী বিদ্যুত্ সমিতির পরিচালক হাওলাদার আতিয়ার রহমান গণি (৬১) গত বৃহস্পতিবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। বাদ জোহর জানাযা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
রুনা আক্তার রুনা
গলাচিপা পৌরসভার সংরক্ষিত মহিলা আসনের সাবেক কাউন্সিলর ও আ: রহিম হাওলাদারের স্ত্রী রুনা আক্তার রুনা (৪০) গত বুধবার রাতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি ১ মেয়ে ও ১ ছেলে রেখে যান। গত বৃহস্পতিবার বাদ জোহর জৈনপুরী খানকা সংলগ্ন ঈদগার মাঠে জানাযা শেষে তাকে পৌরসভার ২নং ওয়ার্ডের শ্যামলীবাগের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
আব্দুল খালেক মুন্সী
ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান ও গৌরীপুর পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল খালেক মুন্সী (৮০) গত শুক্রবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। তিনি ৩ স্ত্রী, ১৫ ছেলে, ১০ মেয়ে রেখে যান। তিনি একাধিকবার গৌরীপুর পৌরসভার কমিশনারও নির্বাচিত হন।
