ইত্তেফাক রিপোর্ট
ওয়েস্টইন্ডিজের বিপক্ষে ওয়ান ডে আন্তর্জাতিক সিরিজ জেতায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ও পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি এবং দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম। এক বিবৃতিতে জেপি নেতৃদ্বয় দলের সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। নেতৃদ্বয় বলেন, আমরা আশা করি তারা আগামী বিশ্বকাপ পর্যন্ত এই জয়ের ধারা অব্যাহত রাখার চেষ্টা করবে এবং বিশ্বকাপ চিনিয়ে আনার প্রচেষ্টা চালিয়ে যাবে।
আমজাদ হোসেনের
মৃত্যুতে শোক
অপর এক বিবৃতিতে চিত্রনির্মাতা আমজাদ হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ও পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি এবং দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম। জেপি নেতৃদ্বয় বলেন, আমজাদ হোসেনের মৃত্যুতে দেশে একজন বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্বকে হারালো। আমরা তার রুহের মাগফেরাত কামনা করি এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। অপর এক বিবৃতিতে জেপি’র নির্বাহী সম্পাদক সাদেক সিদ্দিকী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।
