বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
বাড়িতে আলোকসজ্জার বিদ্যুত্ সংযোগ দিতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মোহাম্মদ বাবুল। স্থানীয় সূত্র জানায়, নিহত বাবুল হাছিনা ডেকোরেশনের সহকারী পরিচালক। একই এলাকায় তার শ্যালিকার বিয়েতে আলোকসজ্জার বিদ্যুত্ সংযোগ দেওয়ার সময় এ ঘটনা ঘটে। চাম্বল ন্যাশনাল হাসপাতালে নেওয়ার পর চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। কর্তব্যরত ডা. সাকিব জানান, বিদ্যুত্স্পৃষ্ট হওয়ায় হাসপাতালে আনার আগেই বাবুলের মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম বলেন, পূর্ব বড়ঘোনা এলাকায় বিদ্যুত্স্পৃষ্টে যুবকের মৃত্যুর খবর শুনেছি। বিষয়টি তদন্ত করা হবে।
