বনানী ডিএনসিসি সুপার মার্কেট ও সংযুক্ত এলাকার টেলিফোন গ্রাহকদের জ্ঞাতব্য

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৮, ২২:৩১

বনানী ডিএনসিসি সুপার মার্কেটে অবস্থিত টেলিফোনসমূহের প্রাইমারি ক্যাবল কারিগরি কারণে প্রতিস্থাপন করা হবে। ১৭ ডিসেম্বর পর্যন্ত তিন দিনের মধ্যে এ কাজ সম্পন্ন হওয়া পর্যন্ত প্রায় ১৯০০ টেলিফোন সাময়িক বিচ্ছিন্ন থাকবে। ক্যাবল প্রতিস্থাপন কাজের জন্য সম্মানিত গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য বিটিসিএল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। -প্রেস বিজ্ঞপ্তি