রাজধানীর ওয়েস্টিন হোটেলে আগামী ২২ নভেম্বর হতে যাচ্ছে ‘গ্র্যান্ড ওয়েডিং গালা অ্যান্ড গেট টুগেদার’ শীর্ষক অনুষ্ঠান। এটি আয়োজন করছে উইম্যান ক্যান। এ উপলক্ষে আয়োজকেরা গত ১৪ নভেম্বর বিকালে ওয়েস্টিন হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিউটি ইনফ্লুয়েন্সার ও এক্সক্লুশিয়ার কর্ণধার নম্রতা খান, মারিয়া’স বিউটি সেলুন ও জে.কে. ফরেন ব্র্যান্ডের কর্ণধার মারিয়া মৃত্তিক, বিউটি এক্সপার্ট ও দ্য পারপেলের কর্ণধার সিলভি মাহমুদ ও আন্তর্জাতিক সনদপ্রাপ্ত মেকআপ আর্টিস্ট এবং মেববাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাহিদা আহসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইডাব্লিউ ভিলা মেডিকার ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার আসিফ নূর এবং এ আয়োজনের হসপিটালিটি পার্টনার ওয়েস্টিনের পক্ষে উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার (ওয়েস্টিন) ডেনিয়েল মোহর। অনুষ্ঠানে নম্রতা খান বলেন, ‘২২ তারিখের অনুষ্ঠান হবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। সবাইকে নিয়ে এক ছাদের নিচে এনে সম্পর্কের উন্নতি করা আমাদের অনুষ্ঠানের মূল লক্ষ্য। যেখানে মেন্টাল হেলথ, ইন্টারপ্রেনারের ওপর সেমিনার, ফ্যাশন শো ও সাংস্কৃৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছি আমরা।’
মারিয়া মৃত্তিক অনুষ্ঠান নিয়ে বলেন, ‘অনুষ্ঠানে থাকছে সম্মাননা প্রদান, নারী উদ্যোক্তাদের প্রমোশনাল প্রদর্শনী, ব্রাইডাল এবং টপ মডেলদের নিয়ে থাকবে ফ্যাশন শোর আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে অ্যাডভোকেট সাহারা খাতুন এবং বিশেষ অতিথি হিসাবে চিত্রনায়িকা মৌসুমী ও জনপ্রিয় গায়িকা কনা উপস্থিত থাকবেন। এছাড়া পারসোনার কর্ণধার কানিজ আলমাস খানসহ ছোট ও বড়ো পর্দার অনেক তারকা উপস্থিত থাকবেন।’
অনুষ্ঠানের কো-স্পন্সর হিসাবে থাকছে আলভি জুয়েলার্স, ইংলট বাংলাদেশ, গালা মেকওভার সেলুন, পিউরিটি হিজার সেন্টার ও আমিন জুয়েলার্স। ফটোগ্রাফিতে ড্রিম ওয়েভার, গিফট স্পন্সর হিসাবে ওয়ারদা বাংলাদেশ, বিউটি পার্টনার পারসোনা, মিডিয়া পার্টনার চ্যানেল আই, ক্যানভাস, আইস টুডে ও স্পাইস এফএম এই আয়োজনে থাকছে।
