‘বাংলাদেশ, টেক কেয়ার অব দ্য সুন্দরবন’ ও ‘সেইভ আমাজন’ শিরোনামে নিত্য উপহারের নতুন টি-শার্ট

আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ১৯:১৯

 

বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তন নিয়ে এককভাবে প্রতিবাদ শুরু করে সুইডেনের ১৬ বছর বয়সী স্কুলছাত্রী গ্রেটা থুনবার্গ গোটা পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছেন। জলবায়ু পরিবর্তনের ধংসাত্মক প্রভাব নিয়ে সচেতনতা তৈরিতে তিনি বিশেষ ভূমিকা রেখে চলেছেন। তার এই আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে নিত্য উপহার এই দুটি টি-শার্ট তৈরি করেছে। আজ থেকে ৩০ বছর আগে ব্রিটিশ কবি টেড হিউজ তার ‘For things Created by God’ কবিতায় সুন্দরবনকে বাঁচানোর জন্য আকুতি জানিয়েছিলেন। সিডর, আইলা, ফণী এবং এই দুদিন আগের বুলবুল আঘাত থেকে সুন্দরবন এই দেশকে কতভাবেই না রক্ষা করে চলেছে! এই সুন্দরবনকে নিয়ে টি-শার্ট ‘বাংলাদেশ, টেক কেয়ার অব দ্য সুন্দরবন’। পৃথিবীর প্রায় ৯ ভাগ অক্সিজেন সরবরাহ করে থাকে আমাজন রেইন ফরেস্ট। দক্ষিণ আমেরিকার ৯টি দেশের ৫৫ লক্ষ বর্গ কিলোমিটারেরও বেশি জায়গাজুড়ে বিস্তৃত এই আমাজন অরণ্যই ‘সেইভ আমাজন’ টি-শার্টের বিষয়বস্তু। ‘বাংলাদেশ, টেক কেয়ার অব দ্য সুন্দরবন’ টি-শার্টটি হাফ স্লিভ পাওয়া যাবে রয়েল ব্লু ও বেইজ রঙে। আর ফুল স্লিভ টি-শার্ট পাওয়া যাবে নেভি ব্লু রঙে। সেইভ আমাজন টি-শার্টটি পাওয়া যাবে শুধু বেইজ রঙের কাপড়ে।